ads

শনিবার , ১৩ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘূর্ণিঝড় মোখা : কক্সবাজারের হোটেল-মোটেল ও রিসোর্ট আশ্রয়কেন্দ্র ঘোষণা

খবর টি পড়েছেন : ৪১৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় এবার কক্সবাজারের সব হোটেল-মোটেল ও রিসোর্টকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছে কক্সবাজার পৌরসভা ও জেলা প্রশাসন। ১৩ মে শনিবার বিকেল ৩টার দিকে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘সব হোটেল-মোটেল ও রিসোর্টকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে যাদের ঘরবাড়ি দূরে তাদেরকে আনতে ফ্রি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। উপকূলের সব মানুষ আশ্রয়কেন্দ্রমুখী হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে সবাই আশ্রয়কেন্দ্র চলে আসবে।’

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী বলেন, ‘হোটেলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে করতে আমাদের কাছে একটি নির্দেশনা এসেছে। আমরা সব হোটেলেগুলোকে বলে দিয়েছি। তবে আপাতত ৭৮টি প্রস্তুত রাখা হয়েছে। মানুষের সংখ্যা যদি বেশি হয় আমরা সব হোটেল ব্যবহার করবো।’

Shamol Bangla Ads

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন, ‘সকাল থেকে আমরা জেলার ৫৭৬টি আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছি। এই পর্যন্ত ৪৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন, সংখ্যাটা আরও বাড়বে। কক্সবাজার শহরের হোটেলগুলোকে আশ্রয়কেন্দ্রে হিসেবে ঘোষণা করা হয়েছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘মোকা’র প্রভাবে ৮-১২ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা পরবর্তী সংবাদ মোখাকে কেন্দ্র করে রোহিঙ্গারা যেন সারাদেশে ছড়িয়ে না…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads