ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ে উদ্বোধনের অপেক্ষায় বড়সাঁওতা ব্রীজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২১, ২০১৪ ৪:৫৮ অপরাহ্ণ

Atrai News Photo.jpg 20-01-2014তাপস কুমার, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই উপজেলার বড়সাঁওতা-সমসপাড়া রাস্তার ব্রীজটি নির্মাণ হওয়ায় এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি পূরন হতে যাচ্ছে। এখন ব্রিজটি শুধূ উদ্বোধনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

Shamol Bangla Ads

স্বাধীনতার পর থেকে বার বার দাবি উঠলেও বড়সাঁওতা-সমসপাড়া খালের উপর ব্রীজ সহ দু’পাশের সড়ক নির্মান কাজ করার জন্য উপজেলা পৈঁসাওতা, জগন্নাথপুর ও সমসপাড়া এলাকার জনগন দাবী করে আসছে। কিন্তু বার বার দাবির মুখে পড়ে স্থানীয় ৫নং বিশা ইউনিয়ন পরিষদ বর্ষাকালে বাঁশের ব্রীজ নির্মান করা হলেও দু’ পাশের সংযোগ সড়কে কোন যানবাহন চলাচল করতে পারে না। এতে পূর্বাঞ্চলের লক্ষাধিক লোকের দুর্ভোগ রয়েই যায়। বর্ষাকাল শেষ হলে আবার মাঝে মধ্যে সড়কটির ভাংঙ্গনে কিছু কিছু মাটি ফেলে এলাকার লোকজনকে শান্তনা দেওয়া হলেও কাজের কাজ কোন কিছুই হয় না ।বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের উপর পানি উঠে চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে নৌকা দিয়ে লোকজনদের পারাপার হতে হয়। তাছাড়াও ওই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে হিমশিম খাচ্ছে।পূর্বাঞ্চলের জনগনের দীর্ঘ দিনের দাবীর ব্রীজটি ও এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আত্রাই-রানীনগর আসনের উন্নয়নের রুপকার শান্তির অগ্রদূত রক্তাক্ত জনপথকে শিক্ষায়, স্বাস্থ্য সেবা, যোগাযোগব্যবস্থা, আইন-শৃঙ্খলা খাতকে ভাল রাখার প্রয়োজনে আই আর ডিপি প্রকল্পের অধীন সংসদ সদস্যের থোক বরাদ্ধ থেকে এলজিইডি নির্বাহীপ্রকৌশলী নওগাঁর তত্বাবোধানে ও আত্রাই উপজেলা প্রৌকশলীর সাবক্ষনিক মনিটরিংয়ে নিদ্ধারিত সময়ের মধ্যেই বড়সাঁওতা-সমসপাড়া সড়কে ৬০ মিটার দৈর্ঘ ব্রীজটি ১ কোটি ৬৭লক্ষ টাকা ব্যায়ে ণির্মান করা হয়। ব্রীজের ণির্মান কাজ যথাসময়ে সমাপ্তি হলেও কবে নাগাদ উদ্বোধন হবে এবং বড়সাঁওতা-সমশপাড়া সড়কের উপর নব-নির্মিত ব্রীজের উপর দিয়ে যাতায়াত করবে সেই অপেক্ষায় পূর্বাঞ্চলের জনগন।এ ব্যাপারে ৫নং বিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন আমি দায়িত্ব গ্রহনের পর বড়সাঁতা-সমসপাড়া সড়কের খাদের উপর একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করে অত্র এলাকার জনগনের চলাচলের উপযোগি করার জন্য এমপি মহোদয়কেও অবগত করেছি।
এ ব্যাপারে আত্রাই-রাণীনগর এলাকার সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন,আমি ৯ম জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করার পর এলাকায় গনসংযোগ করার সময় এলাকাবাসির দাবী ছিল। আমি এলাকার মানুষের কাছে ওয়াদা করেছিলাম আপনারা আমাকে এমপি বাঁনিয়েছেন আমি রাস্তা ঘাট, গ্রামের মানুষের শিক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ,স্বাস্থ্যসেবা ব্যবস্থা দোরগড়ায় পৌঁছাইয়া দিব, তথাকথিত রক্তাক্ত জনপথ আত্রাইকে শান্তির আত্রাই বানাবো। আত্রাইয়ে বিগত ৫বছরে অনেক রাস্তা-ঘাট স্কুল কলেজ,মসজিদ,মন্দির ছাড়াও আত্রাই- বান্দাই খাড়া রাস্তাসহ আত্রাই নদীর উপর একটি বড় সেতু,শুকটিগাছায় একটি রাবারড্যাম্প ,আত্রাই-সুদরানা রাস্তা পাকা করন কাজ করেছি। যা বিগত ৪০বছরেও এত কাজ কেহ করে নাই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!