ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মন্ত্রী না পেয়ে হতাশ বরগুনাবাসী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২১, ২০১৪ ২:৪৩ অপরাহ্ণ

barguna-mapমো. মহসিন মাতুব্বর, আমতলী (বরগুনা) : সদ্যসমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলায় মন্ত্রী না থাকায় সাধারণ মানুষ হতাশ হয়েছে।

Shamol Bangla Ads

দক্ষিণ বাংলার উপকূলীয় জেলা বরগুনা আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। জেলা থেকে বরাবরই আ’লীগের প্রার্থীরা জয়লাভ করে থাকে। নির্বাচিতদের মধ্যে যোগ্য সংসদ সদস্য থাকার পরও তাদের ভাগ্যে মন্ত্রিত্ব জুটেনি। ফলে জেলার সাধারণ মানুষসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশা প্রকাশ করেছে। বিগত ৯৬ তে (বরগুনা- বেতাগী) আসনের নির্বাচিত সংসদ সদস্য এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু খাদ্য উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিল । তিনি নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার মন্ত্রিসভায় ঠাই পায় নি। আওয়ামী লীগের দুর্গ হিসাবে পরিচিত বরগুনা জেলার ২ টি আসনের বাসিন্দারা এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু কে মন্ত্রীত্ব দেয়ার দাবী জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে। এপ্রসঙ্গে আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন সহ সভাপতি এম এ কাদের মিয়া ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সংসদ সদস্য উপহারদেই আমতলী তালতলী বরগুনা বাসী এবার আমরা তার কাছে মন্ত্রী চাই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!