ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিরিরবন্দরে সহিংসতায় আওয়ামী সমর্থিতদের ক্ষতি অর্ধ কোটি টাকা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২০, ২০১৪ ৯:১৯ অপরাহ্ণ

Chrirbandarএম. এ করিম মিষ্টার, নীলফামারী : দশম জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতায় আওয়ামী সমর্থিতদের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। গত ৫ জানুয়ারী ওই নির্বাচনের জের ধরে সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দর থানার ৪নং ইউসুবপুর ইউনিয়নে ওই ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ প্রশানসহ ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান বরাবরে অভিযোগ দিলেও কোন কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

Shamol Bangla Ads

এলাকাবাসী জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দেয়ার জন্য ওই এলাকায় বিএনপি নেতা আবুল হোসেন, দেলোয়ার, আলতাফ, রশিদুলসহ ১৫/১৬ জনের একটি দল সুরত আলী নামের এক মুক্তিযোদ্ধাকে হুমকি দেয়। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে এলে তারা পেট্রোল বোমা ফাটিয়ে গ্রামের সব ঘরবাড়িতে আগুন দেয়ারও হুমকি দেয়। কিন্ত এলাকাবাসী ওই হুমকি-ধামকির তোয়াক্কা না করে ৫ জানুয়ারী আওয়ামী সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করার জের ধরে ১৮ দলের নেতাকর্মীরা এলাকার প্রায় ৫০টি ঘরবাড়ি, দোকানপাট ভাংচুরসহ লুটপাট করে। ওই সময় এলাকাবাসীর আত্মচিৎকারে ইউপি চেয়ারম্যান লিটন সরকার ঘটনাস্থলে উপস্থিত হলেও কোন কার্যকরী পদক্ষেপ তিনি গ্রহণ করেননি। পরে বাধ্য হয়ে এলাকাবাসী চিরিরবন্দর থানায় ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দিলে থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান ও তদন্ত অফিসার হারেছ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েও এখন পর্যন্ত থানায় মামলা নথিভূক্ত করেননি বলে এলাকাবাসী অভিযোগ করেন। ফলে ওই এলাকার শতাধিক পরিবার আতঙ্কিত অবস্থায় রয়েছেন। এ ব্যাপারে চিরিরবন্দর থানার ওসি আব্দুর রহমানের সাথে কথা হয়। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!