শেরপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ মহারশীতে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম মোহাই মোনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আবদুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা শিশু বিষয়ক কর্মকতা মো. আসলাম খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মিজানুর রহমান প্রমুখ।
ওইসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ বিভিন্ন মসজিদের ইমাম ও সুধীজন উপস্থিত ছিলেন।




