ads

সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ের খবর জানিয়ে মিষ্টি জান্নাত বললেন, কেউ কষ্ট পেলে দুঃখিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
আগস্ট ৩১, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ

বিয়ের খবর দিলেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। ৩১ আগস্ট সোমবার ফেসবুকে বিয়ের সাজে তিনটি ছবি দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি। এ ছাড়া গণমাধ্যমকেও খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী।

Shamol Bangla Ads

লাল লেহেঙ্গা পরে সেজেছেন মিষ্টি জান্নাত। পরেছেন ভারী গয়না। নববধূর সাজে দেওয়া ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘বিয়ে করলাম। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত।’ পোস্টে যেন কেউ নেতিবাচক মন্তব্য না করেন, সে সতর্কতাও দিয়েছেন মিষ্টি জান্নাত। তবে কমেন্ট বক্সে অনুসারীদের মিশ্র প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে।

এদিকে গণমাধ্যমকে মিষ্টি জান্নাত জানিয়েছেন, বিয়েটা বেশ আগেই করেছেন। এতদিন আড়াল রেখেছেন। যদিও বরের নাম-পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। শুধু এতটুকু জানালেন, তার বর পেশায় ব্যবসায়ী। সময়মতো বরের নাম-পরিচয় সামনে আনবেন বলে জানান তিনি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের ‘লাভ স্টেশন’ সিনেমা দিয়ে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর তাকে দেখা গেছে ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’, ‘তুই আমার রানি’ ইত্যাদি সিনেমায়। যদিও অভিনয় দিয়ে খুব একটা সাড়া জাগাতে পারেননি। তবে ব্যক্তিগত জীবনের নানা ইস্যু এবং মন্তব্য দিয়ে খবরের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads