ads

বুধবার , ২৬ আগস্ট ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ২৬, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

শেরপুরে দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনির পর পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। ২৬ আগস্ট বুধবার বিকেলে পৌর শহরের তাতালপুর বাজারে ওই ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে শহরের চাপাতলী মহল্লার সবিহর মিয়ার ছেলে মনির ও একই এলাকার নুরুজ্জামানের ছেলে মমিন। অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আগেও মাদক ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, বুধবার বিকেলের দিকে শহরের খোয়ারপাড় মোড় থেকে তাতালপুরের উদ্দেশ্যে বোরকা পড়া এক নারী যাত্রীকে অটো গাড়িতে তুলে এক ছিনতাইকারী। ওই মহিলার বাড়ি তাতালপুর বাজারের আশেপাশে। অটো ড্রাইভার ছিল ছিনতাইকারী মনির। খোয়ারপাড় ও তাতালপুরের মাঝখান থেকে অপর ছিনতাইকারী মমিনকে যাত্রী হিসেবে তুলে নেয় মনির। একটু সামনে গিয়ে ফাঁকা জায়গায় মমিন ওই নারীর শরীরে লাল পিঁপড়া উঠেছে বলে পিঁপড়া ছাড়ানোর কথা বলে নাকে কানে হাত দিয়ে স্বর্ণ আছে কিনা পরীক্ষা করে। আরেকটু সামনে গিয়ে ফাঁকা জায়গায় অটো থামিয়ে দুই ছিনতাইকারী ওই নারীর গলা, নাক ও কান থেকে মালা, নাকফুল, কানফুল ছিনিয়ে নেয়।

ধস্তাধস্তির বিষয়টি চোখে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর। ছিনতাই শেষে ওই নারীকে সড়কে নামিয়ে দিয়ে অটো চালিয়ে সামনের দিকে চলে যায়। দুই যুবক মোটরসাইকেল আরোহী বোরকা পড়া নারীর কাছে কি হয়েছে জানতে চাইলে ওই নারী ঘটনা খুলে বলে। যুবকরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে ছিনতাইকারী দুইজনকেই ধরে ফেলে অটো থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করে শরীর থেকে মহিলার খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার করে। তারপর উত্তেজিত জনতার হাতে গণপিটুনির শিকার হয় দুই ছিনতাইকারী। এক পর্যায়ে উত্তেজিত জনতা দুজনকে গাছের সাথে বেধেঁ উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, বুধবার বিকেলের দিকে খবর পেয়ে ওই দুইজনকে ঘটনাস্থল থেকে আনা হয়েছে। কি ঘটনা ঘটেছে বিস্তারিত খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads