ads

রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার আরও বেশি সাজা হওয়া উচিত ছিল : আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৬
খালেদা জিয়ার আরও বেশি সাজা হওয়া উচিত ছিল : আইনমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরও বেশি সাজা হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিচারক তাঁর বয়স, সামাজিক মর্যাদা, শারীরিক অসুস্থতা বিবেচনায় অপরাধের তুলনায় সাজা কম দিয়েছেন। তিনি ১৮ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রাজনীতিতে দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্ত ও দুর্নীতিমুক্ত রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক উপ-কমিটি ওই সভার আয়োজন করে।
আইনমন্ত্রী বিএনপির গঠনতন্ত্রে পরিবর্তন আনার প্রসঙ্গে বলেন, বিএনপি আগেই বুঝতে পেরেছিল খালেদা জিয়া ও তারেক রহমানের বাঁচার উপায় নেই। তাঁদের সাজা হবে বুঝতে পেরেই গঠনতন্ত্রে পরিবর্তন এনেছে। খালেদা জিয়ার সাজার মধ্য দিয়ে বিএনপি অস্তিত্বের সংকটে পড়েছে।
খালেদা জিয়ার মামলার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই উল্লেখ করে আনিসুল হক বলেন, এ মামলার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের সম্পৃক্ততা আইনের শাসন প্রতিষ্ঠায় যেসব জঞ্জালের বিচার হওয়া উচিত, তা–ই নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘এতিমের টাকা মেরেছেন, এখন বলছেন রাজনৈতিক মামলা। এটি ঠুনকো এক্সকিউজ। এটি ছাড়া তাদের বলার কিছু নেই।’
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ইউসুফ হোসেন। আলোচনায় অংশ নেন সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস, অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, সাংবাদিক স্বদেশ রায়, মোজাম্মেল বাবু, মঞ্জুরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন’ পরবর্তী সংবাদ ২১ ফেব্রুয়ারি শহীদ মিনার এলাকায় ৪ স্তরের নিরাপত্তা…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads