ads

রবিবার , ১৬ আগস্ট ২০২৬ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

খোরশেদ আলম, ঝিনাইগাতী
আগস্ট ১৬, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ

শেরপুরের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ২২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল ও রবিবার ভোরে জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া সীমান্ত এলাকায় অভিযান চালায় হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা। হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির নায়েক মো. নোমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে রবিবার ভোরে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকার একটি পাহাড়ি গ্রামে অভিযান চালায় ৩৯ বিজিবি, ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি অভিযানিক দল। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৫৩ বোতল মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জানান, এ ঘটনায় ৪ জন মাদক ব্যবসায়ীকে আসামি করে রবিবার দুপুরে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

অন্যদিকে, হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির নায়েক মো. নোমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

Need Ads
error: কপি হবে না!