ads

রবিবার , ২ আগস্ট ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম টেস্টের একাদশে দেখা যাবে লিটনকে?

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ

চোটের কারণে শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন দাস। তবে চোট থেকে দ্রুত সেরে উঠায় শেষ মুহুর্তে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয় ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারকে। ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে আজ (২ আগস্ট) দেশ ছাড়বেন লিটন।

Shamol Bangla Ads

দলের সঙ্গে পরে যোগ করলেও প্রথম টেস্টের একাদশে লিটনকে দেখতে চান কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ‘দেখুন, আমি মনে করি টেস্ট এতটা হাই ইন্টেন্স নিয়ে খেলা হয় না। টেস্ট ম্যাচে হয়ত সে তিন বা চার রানের জন্য দৌড়াবে না। উইকেটকিপার হিসেবে তাকে হয়ত ৮০/৯০ ওভারও টানতে হবে না। সে যদি ব্যাটিংটা করতে পারে এবং রানিং বিটুইন দ্য উইকেটে যদি কিছুটা ভালো থাকে এবং সে যদি খেলার মতো অবস্থায় থাকে তাহলে অভিজ্ঞ একজনকে খেলানো অবশ্যই যুক্তিযুক্ত।’

‘দেখিনি (লিটনের অনুশীলন)। অভিজ্ঞতা আপনি কখনো ভুলবেন না। অভিজ্ঞতা আপনার স্মৃতিতে সবসময় থেকে যাবে। সে আগে যাচ্ছে, এটা ভালো হচ্ছে। কারণ সেখানে গিয়ে মানিয়ে নিতে পারবে। আমার মনে হয় গত ৪৫ দিনে সে ম্যাচের মধ্যে নেই। সে যদি অনুশীলন ম্যাচটা খেলতে পারে আমি মনে করি সেটা তার জন্য অনেক ভালো হবে। তার জন্য টেস্ট ম্যাচ খেলাও অনেক সহজ হবে। নয়ত সরাসরি টেস্ট ম্যাচে গেলে আমার মনে হয় একটু কঠিন হতো।’

Shamol Bangla Ads

এ দিকে জাকের আলিকে নিয়ে সালাউদ্দিন বলেন, ‘দেখুন, আমার মনে হয় সে অনেক চাপের মধ্যে কিন্তু একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি সে অনেক ভালো ফাইটার এবং সে মাঠে ফাইট করতে জানে এবং নিজের ভূমিকাটা সে ভালো করে জানে। চার বা পাঁচ উইকেট পড়ে গেলে সবারই কিন্তু বোলারদের নিয়ে খেলতে হয়। ওই পজিশনে আমাদের ওরকম একজন ব্যাটারও দরকার আছে। তার ভালো করার সুযোগ আছে।’

Need Ads
error: কপি হবে না!