শ্যামলবাংলা স্পোর্টস : নানা জল্পনা-কল্পনার পর অবশেষে প্রায় দেড় বছর পর ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফিরলেন কাকা। আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা তাকে বেছে নেন। ২৫ মার্চ ২০১৩ সালে রাশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের খেলার পর থেকে জাতীয় দলের বাইরে ৩২ বছর বয়সী কাকা।
ব্রাজিল বিশ্বকাপের আসরেও তিনি ছিলেন না লুইস ফেলিপ স্কলারির দলে। এ্রর আগে পূর্ব ঘোষিত দলে কাকাকে নেননি দুঙ্গা। অনেকে মাঝমাঠের এ ব্রাজিল তারকার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু আবার জাতীয় দলের হয়ে ফেরাতে কাকা ভক্তদের মনে খুশির জোয়ার চলে এসেছে।
এসি মিলানের হয়ে ২২৩ ম্যাচ খেলা কাকা ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলেছেন ৮৭টি ম্যাচ। রিয়াল মাদ্রিদে তিনি খেলেছেন আরও ৮৫টি ম্যাচ। দেশের জার্সি গায়ে গোল করেছেন ২৯টি।









