ads

মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুলাই ২৮, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদী থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শামীম মিয়া (২১) কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর। ২৫ জুলাই শনিবার র‌্যাব-৭, সদর কোম্পানি, পতেঙ্গার সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

র‌্যাব জানায়, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের নিকট আত্মীয়। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট ভুক্তভোগীর মা চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় তিনি দাদির কাছে ছিলেন। ওই সময় দাদির অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ভয়ভীতি প্রদর্শন করে ভুক্তভোগীকে ধর্ষণ করে এবং কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, চলতি বছরের ৪ এপ্রিল সন্ধ্যায় ভুক্তভোগী বাড়িতে একা থাকার সুযোগে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অভিযুক্ত পুনরায় ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শেরপুর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ৮ এপ্রিল ২০২৬ তারিখে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়। এরপর থেকেই পলাতক ছিল শামীম। পরে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে শামীমকে গ্রেফতার করে র‌্যাব।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আসামি শামীমকে গ্রেফতারের সংবাদ পেয়ে মামরার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম থেকে শ্রীবরদী থানায় নিয়ে আসেন। পরে সোমবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!