পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়া উপজেলা তথা উপকূলীয় অঞ্চলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ সোসাইটির পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক সপ্তম সাধারণ নির্বাচন ১৯ জানুয়ারী অতি উৎসাহ উদ্বীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করে। পুরুষ ভোটার ৭৩১ জন ও ১৩১ জন নারী ভোটার সহ মোট ৮৬২ জন ভোটারের মধ্যে ৭৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সভাপতি পদে আবারো হাজী আকতার আহমদ তার প্রাপ্ত ভোট প্রজাপতি প্রতীকে ৩৮৩। তার নিকটতম প্রতিদ্বন্ধি হারিকেন প্রতীকে মাষ্টার নাসির উদ্দিন আহমদ পেয়েছে, ২৯৪ ও শহিদুল ইসলাম চেয়ার প্রতীকে পেয়েছেন, ৭৯ ভোট। ও সহ সভাপতি পদে মো.হোছাইন প্রকাশ মাসুম মিকার গোলাপ ফুল প্রতীকে ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। মাত্র ৩ ভোটের ব্যবধানে হেরেগেছেন হাস প্রতীকে ৩১৪ ভোট পেয়ে। অপর প্রার্থী মাও.আবদুর রহিম আনারস প্রতীকে পেয়েছেন ১২২ ভোট। সেক্রেটারী পদে তরুণ ব্যবসায়ী মিনহাজ হরিণ প্রতীকে ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি হাজী গিয়াস উদ্দিন মাছ প্রতীকে পেয়েছেন, ২৪৩ ভোট, অপর প্রার্থী নুরুল আবছার মোরঘ প্রতীকে পেয়েছেন, ২২৪ ভোট। ৩ টি সদস্য পদে ৫ প্রাথৃী প্রতিদ্বন্ধিতা করেন। মই প্রতীকে মো.ওসমান গনি ৫৬৫ ভোট পেয়ে প্রথম, শাহেদ ইকবাল আম প্রতীকে ৪৫০ ভোট পেয়ে দ্বিতীয় ও এনামুল হক তালা চাবি প্রতীকে ৩৭৬ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মঈন উদ্দিন আহমদ ও সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন, কাজীউল ইনসান ও ডা.বেলাল উদ্দিন। এদিকে উপজেলার অন্যমত প্রধান বাণিজ্যিক কেন্দ্রের পরিচালনা কমিটির নির্বাচনে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পেকুয়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক মো.ছফওয়ানুল করিম, সাধারণ সম্পাদক এম.আবদুল্লাহ আনসারী, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইদ্রিস বাদশা পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।




