ads

বুধবার , ১ জুলাই ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরওয়ে ম্যাচের আগে বড় দুঃসংবাদ শুনল ব্রাজিল

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ

শেষ বত্রিশে জাপানকে হারানোর খুশির মধ্যেই দুঃসংবাদ শুনেছে ব্রাজিল। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে নিয়ে সংশয় বেড়েছে। সেলেসাওদের ফুটবল ফেডারেশন ইঙ্গিত দিয়েছে, পাকুয়েতার হয়ত বিশ্বকাপ শেষ! সোমবার শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়তে হয় পাকুয়েতাকে। সেদিন তিনি খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। তার বদলে নামেন তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক।

Shamol Bangla Ads

মঙ্গলবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, পরীক্ষায় প্যাকেতার বাঁ উরুর পেছনের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট ধরা পড়েছে। তবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

সিবিএফ এক বিবৃতিতে বলেছে, জাতীয় দলের মেডিকেল দলের তত্ত্বাবধানে তার নিবিড় চিকিৎসা চলবে। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোর লক্ষ্যেই এই চিকিৎসা দেওয়া হবে।

Shamol Bangla Ads

এর আগে রাফিনিয়ার ইনজুরি নিয়ে চিন্তায় ছিল ব্রাজিল শিবির, এবার পাকুয়েতার চোট তাতে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোচ কার্লো আনচেলত্তিকে এবার নতুন করে পরিকল্পনা সাজাতে হবে।

আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ দেশ নরওয়ে। এই নরওয়ে আবার কখনও ব্রাজিলের কাছে হারেনি।

Need Ads
error: কপি হবে না!