চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় পৃথক ৩ টি স্থানে সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২ শিশুসহ আরও ৪ জন। নিহতরা হচ্ছে দামুড়হুদার কার্পাসডাঙ্গার পশ্চিম পাড়ার নূর জাহান বেগম (৩০) চুয়াডাঙ্গা সদরের ভিমরুল্লা গ্রামের দেলোয়ার (২৮) ও জীবননগরের আন্দুলবাড়িয়ায় পাওয়ারট্রলি উল্টে চালক সজল (৩০) ।

প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে পথচারী কার্পাসডাঙ্গার পশ্চিম পাড়ার আতিয়ার রহমান জোকারের স্ত্রী নূর জাহান বেগমকে (৩০) একটি করিমন ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১২ টার দিকে তার মৃত্যু।
এছাড়া সকাল ৭ টার দিকে চুয়াডাঙ্গা সদরের ভিমরুল্লায় ইমরান ফিলিং ষ্টেশনের সামনে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় মটরসাইকেলে থাকা অপর দুই আরোহী আকরাম (১১) ও লিংকন (১২) মারাতœক ভাবে আহত হয়েছে। তাদের অবস্থাও আশংকা জনক। নিহত দেলোয়ার চুয়াডাঙ্গা সদরের ভিমরুল্লা গ্রামের মৃত. মহাম্মদ আলীর ছেলে। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।
অপরদিকে, চুয়াডাঙ্গার জীবননগর নিশ্চিতপুর বাগমারা মাঠে ট্রাক্টর উল্টে গুরুতর ভাবে আহত ট্রাক্টর চালক সজল আলী (৩০) শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি মারা যান। সে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের আলম মন্ডলের ছেলে।




