ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৪ ৮:৩৯ অপরাহ্ণ

Las_Uddar-23নরসিংদী প্রতিনিধি : রায়পুরা থানা পুলিশ  রবিবার সকালে মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় একটি ব্রীজের নীচ থেকে ইকবাল হোসেন (২৫) ও জনি (২৪) নামে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Shamol Bangla Ads

জানা গেছে, পার্শ্ববতী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের পেচিপলাশী গ্রামের চান মিয়ার ছেলে ইকবাল হোসেন, মৈশাদী গ্রামের শাহজাহান মাস্টারের ছেলে জনি ও তাতারকান্দী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শরিফ নামে তিন যুবককে  শনিবার বিকেলে ১৫/১৬ জনের একটিদল আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে গাড়ীতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজনরা থানা-পুলিশ সহ বিভিন্ন স্থানে খোজ করে তাদের কোন হদিস পাননি। রবিবার সকালে উল্লেখিত স্থানে দুইজনের লাশ পাওয়া গেলেও শরিফ (৩০) নামে অপর যুবকের কোন খোঁজ খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিস্তারিত কোন কিছু জানা না গেলেও একটি সূত্রে জানা গেছে, উল্লেখিত যুবকদের নামে ডাকাতিসহ বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে। নিহত ইকবাল হোসেন গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জহিরুল হক ভূইয়া মোহনের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনে মাঠে কাজ করেছেন। বাকী দুইজনের বিষয়ে তেমন কোন কিছু জানা যায়নি।
এ ব্যাপারে শিবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, শিবপুর থানায় নিহত ইকবাল হোসেন, জনি ও শরিফের নামে ৬/৭টি করে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ কোন কিছু বলতে পারে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!