শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে সিএনজির চাপায় পাংখা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা মন্ডলপাড়া গ্রামে পাকা সড়কের মোড়ে ওই ঘটনা ঘটে। নিহত পাংখা বেগম স্থানীয় মৃত হেকিম আলীর স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার দুপুরে পাংখা বেগম রাস্তা পারাপারের সময় ভায়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি তাকে চাপা দেয়। এতে পাংখা বেগম গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




