ads

রবিবার , ২৮ জুন ২০২৬ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৮, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ

বাকি ছিল কেবল চারটি স্লট। শনিবার দিবাগত রাত থেকে আজ (রোববার) সকাল পর্যন্ত অবশিষ্ট তিন গ্রুপের খেলা শেষে গ্রুপপর্ব ও সেই চার দলের নকআউট নিশ্চিত হলো। ফলে ৪৮ দল নিয়ে শুরু হওয়া ফিফার এই মেগা ইভেন্ট এখন রূপ নিলো ৩২ দলের নকআউট প্রতিযোগিতায়। ইতোমধ্যে সবার প্রতিপক্ষও চূড়ান্ত হয়ে গেছে।

Shamol Bangla Ads

‘এল’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নামার আগেই ইংল্যান্ড ন্যূনতম তৃতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছিল। আগেই বিদায় নেওয়া পানামার বিপক্ষে নেমে তারা গতকাল দিবাগত রাতে ২-০ গোলে জিতেছে। গোল দুটি করেছেন জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন। একই সময়ে মাঠে নেমেছিল এল গ্রুপের অপর দু’দল ক্রোয়েশিয়া ও ঘানা। আগেই এক জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে ঘানা নকআউটে উঠেছিল। তবে অপেক্ষায় ছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় হয়ে ক্রোয়াটরা শেষ ৩২–এ পা রেখেছে। তাদের পয়েন্ট ৬। সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ৪ পয়েন্ট নিয়ে ঘানা তৃতীয়।

এর প্রায় আধঘণ্টা পর নেমেছিল ‘কে’ গ্রুপের চার দল। যেখানে আগেই কলম্বিয়া ও পর্তুগাল নকআউট নিশ্চিত করে রেখেছিল। ফলে দুই পরাশক্তি মুখোমুখি হয়েছিল পজিশন দখলের লড়াইয়ে। দুই দলের রোমাঞ্চকর দ্বৈরথে কেউই গোল পায়নি। গোলশূন্য সমতায় শেষ হওয়া ম্যাচের পর ৭ পয়েন্ট নিয়ে কলম্বিয়া ‘কে’ গ্রুপের চ্যাম্পিয়ন এবং পর্তুগাল ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। একই গ্রুপ থেকে উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্রথমবার ইতিহাস গড়ে নকআউট নিশ্চিত করে গণতান্ত্রিক কঙ্গো।
‘কে’ গ্রুপের ম্যাচ শেষে বিশ্বকাপের নকআউটে ওঠার সুযোগ ছিল আর দুই দলের। তবে নজর ছিল নিজেদের গ্রুপপর্ব শেষ করা ইরানের। আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে যেকোনো এক দল জিতলেই মধ্যপ্রাচ্যের দেশটি নকআউটে উঠত। কিন্তু তাদের হতাশার সাগরে ডুবিয়ে রোমাঞ্চকর ম্যাচে ৩-৩ গোলে ড্র করায় আলজেরিয়া-অস্ট্রিয়া সমান ৪ পয়েন্ট নিয়ে উভয়েই নকআউটে উঠেছে। একই গ্রুপ থেকে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়া আর্জেন্টিনা শেষ ম্যাচে জর্ডানকে হারায় ৩-১ গোলে। যদিও এই ম্যাচে কারও জন্য কোনো সমীকরণ ছিল না।

Shamol Bangla Ads

নকআউটে উঠেছে যারা (গ্রুপের শীর্ষ দুই দল ও তৃতীয় স্থানের হিসাবে)

গ্রুপ এ– মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ বি– সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা (তৃতীয়)
গ্রুপ সি– ব্রাজিল, মরক্কো
গ্রুপ ডি– যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে (তৃতীয়)
গ্রুপ ই– জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর (তৃতীয়)
গ্রুপ এফ– নেদারল্যান্ডস, জাপান, সুইডেন (তৃতীয়)
গ্রুপ জি– বেলজিয়াম, মিসর
গ্রুপ এইচ– স্পেন, কেপ ভার্দে
গ্রুপ আই– ফ্রান্স, নরওয়ে, সেনেগাল (তৃতীয়)
গ্রুপ জে– আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া (তৃতীয়)
গ্রুপ কে– কলম্বিয়া, পর্তুগাল, গণতান্ত্রিক কঙ্গো (তৃতীয়)
গ্রুপ এল– ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা (তৃতীয়)

গ্রুপপর্বেই যাদের বিদায়

চেক প্রজাতন্ত্র, কাতার, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, নিউজিল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব, ইরাক, জর্ডান, পানামা, ইরান, দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও উজবেকিস্তান

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!