পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জেলা বিএনপির উদ্দ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । রবিবার বিকেলে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের জামে মসজিদ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল সহ বিএনপির অংগসংগঠনের নেতা কর্মীরা ।




