ads

বুধবার , ১০ জুন ২০২৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘শান্তি শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার
জুন ১০, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ

শেরপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে ‘শান্তি শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, দেশের এবং সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, বাল্যবিয়ে ও মাদক এর প্রতিরোধে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। একই সাথে কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, বা মব সৃষ্টি করা যাবে না। যেখানেই নিরীহ বা সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার বা নির্যাতন হবে সেখানেই আইনের আশ্রয় নেওয়ার জন্য যুব সমাজকে সহযোগিতা করতে হবে। অন্যায়কারীকে আইনের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক এবং জুয়া বন্ধে সোচ্চার হতে হবে।

জেলা যুব উন্নয়নের অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম খান, সহকারি পরিচালক মো. সাইফুল ইসলাম ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

Shamol Bangla Ads

শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন ডায়নামিক আইটির পরিচালক আব্দুস ছাত্তার রনি, সংগঠক বাবুল মিয়া, নারী নেত্রী শাপলা খাতুন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!