ads

সোমবার , ৮ জুন ২০২৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নিশি’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৮, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক অঙ্গনে আরো একটি সাফল্য যোগ করল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। এমা অ্যাওয়ার্ডজয়ী এই সিনেমাটি এবার দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনিগ্রোর মর্যাদাপূর্ণ গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে।

Shamol Bangla Ads

আগামী ১ থেকে ৩ আগস্ট মন্টেনিগ্রোর জাবলজাক পৌরসভায় অবস্থিত ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুরমিতর ন্যাশনাল পার্কের ব্ল্যাক লেকের তীরে অনুষ্ঠিত হবে উৎসবটি।

আয়োজকদের তথ্য মতে, এটি দেশটির একমাত্র পরিবেশভিত্তিক চলচ্চিত্র উৎসব এবং বিশ্বের উল্লেখযোগ্য পরিবেশবাদী চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম।

Shamol Bangla Ads

উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘নিশি’ প্রদর্শিত হবে, যা আন্তর্জাতিক দর্শকদের সামনে দেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতার গল্প তুলে ধরবে।

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘নিশি’ চলচ্চিত্রটি তৈরি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেসকো ঢাকার সহযোগিতায়।

সিনেমার গল্পে উঠে এসেছে পানির সংকটে বিপর্যস্ত একটি চা-শ্রমিক পরিবারের জীবনসংগ্রাম। পরিবারের কিশোরী মেয়ে নিশির পড়াশোনা বন্ধ হয়ে যায়, আর সেই সুযোগে বাড়িতে টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে এক কাঠ ব্যবসায়ী তাকে বিয়ে করতে চায়। এই সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করেই এগিয়ে যায় চলচ্চিত্রের কাহিনি।

বিশেষ দিক হলো, ছবিটিতে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিক পরিবারের সদস্যরাই। তাদের মধ্যে রয়েছেন নিশি, বিশ্বজিৎ, গণেশ ও ভারতী। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!