ads

সোমবার , ৮ জুন ২০২৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ও পেজ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৮, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিডিয়া সেলের নামে দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি ঘোষণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পেজ ও গ্রুপ খোলার বিষয়ে দলের নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীদের সতর্ক করা হয়েছে। ৮ জুন সোমবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য মূল কমিটির নজরে এসেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও এই সেলের নামে বেশ কিছু ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সক্রিয় রয়েছে। বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় কমিটি ব্যতীত অন্য কোনো জেলা বা মহানগরে বিএনপি মিডিয়া সেলের কোনো কমিটি নেই। যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি হিসেবে দাবি করছে, তাদের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অননুমোদিত ও ভুয়া কমিটি প্রদানকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলে সতর্ক করা যাচ্ছে। সাধারণ নেতা-কর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!