ads

রবিবার , ৭ জুন ২০২৬ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পুকুরে ডুবে শারীরিক ও বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ৭, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সাব্বির মিয়া (৬) নামে এক শারীরিক ও বাকপ্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬ জুন শনিবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের নয়াবিল পূর্বপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। সাব্বির ওই এলাকার মো. মুন্তাজ আলীর ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, শিশু সাব্বির মিয়া দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে স্থানীয় ফজলুল হকের পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ওই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!