ads

বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ দেখা যাবে মাই রবি অ্যাপে

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৪, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। বাংলাদেশেও ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের জন্য। সেই উন্মাদনা আরো বাড়িয়ে তুলতে রবি নিয়ে এসেছে বিশেষ আয়োজন। বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপের মাধ্যমে।

Shamol Bangla Ads

এই উদ্যোগের ফলে ফুটবলপ্রেমীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে তাদের প্রিয় দল ও তারকা খেলোয়াড়দের খেলা উপভোগ করতে পারবেন। মাই রবি অ্যাপে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত থাকবে হাতের মুঠোয়।

মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি জানিয়েছে, গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডিজিটাল বিনোদন সেবা নিশ্চিত করতে রবি সবসময় প্রতিশ্রুতি। বিশ্বকাপ উপলক্ষে এই বিশেষ উদ্যোগ সেই প্রতিশ্রুতির প্রতিফলন।

Shamol Bangla Ads

বিশ্বকাপ উপলক্ষে মাই রবি অ্যাপে গ্রাহকেরা কীভাবে লাইভ ম্যাচ দেখার সুযোগ পাবেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ, ফাইনাল হবে ১৯ জুলাই। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের আয়োজক দেশ তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!