ads

বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ২ ওয়ানডের দল ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৪, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ ৪ বছর পর ওয়ানডে দলে ফিরলেন ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ২ ওয়ানডের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোসাদ্দেকের ফেরার দিনে স্কোয়াডে সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও।

Shamol Bangla Ads

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ২ ব্যাটার আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম ভূঁইয়া। তাদের জায়গায় দলে ফেরানো হয়েছে মোসাদ্দেক ও সোহানকে। মোসাদ্দেক হোসেন সৈকত সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার আবাহনী লিমিটেডের হয়ে একটি সেঞ্চুরি ও ২টি ফিফটিসহ ধারাবাহিক ছিলেন তিনি। মূলত এই পারফরম্যান্সের ওপর আস্থা রেখেই নির্বাচকেরা তাকে ওয়ানডে দলে ফিরিয়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজে দলের বাইরে থাকার পর আবারও স্কোয়াডে ডাক পেলেন নুরুল হাসান সোহান।

৩ ম্যাচ সিরিজের প্রথম ২ ওয়ানডের জন্য এই দল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন এবং তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৪ জুন। সিরিজের ৩টি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।

Shamol Bangla Ads

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Need Ads
error: কপি হবে না!