ads

বুধবার , ১৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়া-চকরিয়া সড়কে গণপরিবহণ সংকট: সি.এন.জির হাতে জিম্মি যাত্রীরা

খবর টি পড়েছেন : ২০২
পেকুয়া-চকরিয়া সড়কে গণপরিবহণ সংকট: সি.এন.জির হাতে জিম্মি যাত্রীরা
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

স্কুলগামী ছাত্র-ছাত্রী ও লোকাল যাত্রীদের দূর্ভোগের অন্তনেই, পেকুয়া-চকরিয়া সড়কে গণপরিবহণ সংকট: ১৩শ সি.এন.জির হাতে জিম্মি যাত্রীরা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া-চকরিয়া সড়কে গণপরিবহণ সংকটের কারণে স্কুলগামী ছাত্র-ছাত্রী ও লোকাল যাত্রীদের দূর্ভোগের অন্তনেই। পেকুয়া উপজেলার ৭ইউনিয়ন ও কুতুবদিয়ার লোকজনের চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগের একমাত্র মাধ্যম মগনামা পেকুয়া-চকরিয়া সড়ক। এসড়কে ১১৭টি জীপ ও ৬৩টি বাস গাড়ীর চলাচল বন্ধ থাকায় বর্তমানে ১৩শ সি.এন.জির দখলে এসড়কটি। ৬০থেকে ৭০টি চারপোকা ও ম্যাজিক গাড়ী চলাচল করলেও লোকাল যাত্রীদে চাহিদার বাইরে এসব পরিবহণ থেকে তারা কোন প্রকার সুবিধা পাচ্ছেনা।চকরিয়া-বানিয়ারছরা-পেকুয়া-মগনামা,চকরিয়া-বরইতলী-পেকুয়া-টইটংও পেকুয়া-বাঘগুজারা-বেতুয়াবাজার-চকরিয়া হয়ে বাস জীপ সি.এন.জি চলাচল করে যাত্রীসেবা দিয়ে আসছিল। গত ৮/৯মাস ধরে হঠাৎ করে বাস ও জীপ সার্ভিস বন্ধ করে দেয়ায় সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েগেছে। উপজেলার ৭ইউনিয়নের মানুষ সকাল বেলায় উপজেলা সদরে যাওয়ার জন্যে বের হলে ঘন্টার পর ঘন্টা স্থানীয় স্টেশনে অপেক্ষা করেও পরিবহণের নাগাল পাওয়া যায়না। সকাল বেলায় স্কুলগামী ছাত্র ছাত্রীরা আগে বাসে ওঠে যাতায়ত করতে পারলেও এখন আর সে সুযোগ নেই। সি.এন.জি বা রিক্সা নিয়ে যাতায়ত করার সামর্থ্য সবার নেই। এর পরও বাধ্য হয়ে যাতায়ত করতে হচ্ছে। সরজমিনে গিয়ে যাত্রীদের সাথে কথা বলে জানাযায়, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সময়ে মগনামা বানিয়ার ছরা সড়কে স্থানীয় স্টেশনে একটি রিক্সা পর্যন্ত পাওয়া যায়না। সি.এন.জি. ম্যাজিক সার্ভিস ও চারপোকা সার্ভিসে গাড়ী গুলোতে লোকাল যাত্রী ওঠার সুযোগ না থাকায় নিত্যদিনের যাওয়া আসার পথে যাত্রীদের সময় নষ্ঠ হচ্ছে বলে তাদের অভিযোগ। পেকুয়া উপজেলা সদরের পেকুয়া জি.এম.সি ইনষ্টিটিউশনের ১৬শ ছাত্র-ছাত্রী, বালিকা উচ্চবিদ্যালয়ে ৮শ ছাত্র-ছাত্রী, পেকুয়া জিয়া কলেজ ও বি.এম.্আই কলেজের ৭শতাধিক ছাত্র-ছাত্রী, এছাড়া পেকুয়া পাইলট স্কুল, মডেল কেজি স্কুল, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্মার্টস্কুল, প্রি ক্যাডেট স্কুল, বাজারের একেগ্রামার স্কুল, আদর্শ শিশু নিকেতন, পেকুয়া আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা, পেকুয়া আদর্শ মহিলা মাদ্রাসা, আশরাফুল উলুম মাদ্রাসা, ফাসিয়াখালী ফাজিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ১০ হাজার ছাত্র-ছাত্রী যাতায়তের জন্যে পরিবহনের প্রয়োজন হয়ে পড়ে ক্লাশ সময় ছুটির সময়ে। ছাত্র-ছাত্রীরা জানিয়েছে নির্দিষ্ঠ সময়ের পূর্বে রাস্তায় উপস্থিত হয়েও গাড়ী ধরতে আর ক্লাশে উপস্থিত হতে প্রায় সময় ব্যার্থ হতে হয়। আগে বাস জীপ থাকায় সেখানে ১০ থেকে ১৫জন ছাত্র-ছাত্রী অনায়েসে একটি গাড়ীতে ওঠে স্কুলে যাওয়া যেত। এখন চারপোকা নামক ১০ সিটের একটি যাত্রী বাহি গাড়ীতে দুএকজন কোন রকম ওঠা সম্ভব হয়। বাকীদের পরবর্তী গাড়ীর জন্যে অপেক্ষা করতে হয়। স্কুলগামী ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রীদের অভিযোগ বড় গাড়ী থাকতে যে পথ ৫টাকা দিয়ে যেতে পারতো এখন সে পথ যেতে খরচ হচ্ছে ২০ টাকা। তাও পরিবহণ সংকটের কারণে ঠিক সময়ে যেতে পারছেন। অফিসের কাজ ধরতে আর ব্যবসার কাজে ব্যবসায়ীরা হাসপাতালে রোগীর সেবাপ্রার্থীরা নিত্যদিন পরিবহণের সংকটে স্বাভাবিক কাজ ভেস্তে যাচ্ছে। এছাড়া আভ্যন্তরীন সড়কে বড় পরিবহণ না থাকার কারণে মগনামা উজানাটিয়া রাজাখালী টইটং শিলখালীর যাত্রীরা প্রতিদিন পরিবহণ খরচ তিন চার গুণ বেশি খোয়াচ্ছে বলে জানাগেছে। পেকুয়া-মগনামা-চকরিয়া সড়কে যানবাহন চলাচলে সরকারী তরফ থেকে কোন প্রকার নিয়ন্ত্রণ নেই। যে যার মতো লাইন চালু করে প্রশাসনকে উপঢৌকন দিয়ে দেদারছে চালিয়ে যাচ্ছে পরিবহণ ব্যবসা। আর এসব পরিবহণে গরীব যাত্রীদের সুবিধা না থাকায় ধুকে মরছে সমাজের নিম্ন মধ্য শ্রেণীর মানুষ। এব্যাপারে পেকুয়া চকরিয়া শ্রমিক সংগঠনের সভাপতি বেলাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাস জীপ চালু থাকা অবস্থায় ছাত্র-ছাত্রী ও সাধারণ লোকাল যাত্রীদের সুবিধা ছিল। এখন বাধ্য হয়ে জীপ বাস গুলো সড়ক থেকে তুলে নেয়া হয়েছে। মাত্রাতিরিক্ত সি.এন.জি চালু হওয়ার কারণে ও কোন প্রকার নিয়মনীতি না থাকার কারণে বাস ও জীপ গুলো লাইন বন্ধ করে ছোট গাড়ী দিতে বাধ্য হয়েছে। এব্যাপারে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিবহন মালিক সমিতির সাথে পরামর্শ করে বড়পরিবহণ সড়কে সচল না করা পর্যন্ত এ দূর্ভোগের শেষ হবেনা। তিনি আরো বলেন, শীঘ্রই এব্যাপারে কার্যকর ব্যব্স্থা গ্রহণ করা হবে।

পেকুয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যূতের দাবীতে পল্লী বিদ্যূতের অফিস ঘেরাও

Shamol Bangla Ads

কক্সবাজারের পেকুয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যূত সরবরাহের দাবীতে কয়েকশ লোক স্থানীয় পল্লী বিদ্যূতের অফিস ঘেরাও করেছে। ১৮জুন বিকাল ২টার দিকে পেকুয়া চৌমুহনী থেকে মিছিল সহকারে চৌমুহনীর পশ্চিম পাশের পল্লী বিদ্যূতের পেকুয়া অভিযোগ কেন্দ্রটি ঘিরে বিদূতের দাবীতে নানা শ্লোগান উচ্চারণ করে অবস্থান করে। পরে থানা পুলিশ উপজেলা প্রশাসন পল্লী বিদ্যূতের উর্ধ্বতন কর্তপক্ষের সাথে যোগাযোগ করে বিদ্যূত সরবরাহের প্রতিশ্রæতি দিলে অবরোধকারীরা চলে আসে। অবরোধ কারীদের অভিযোগ পেকুয়ায় বিদ্যূত সরবরাহে চরম বৈষম্যমূলক আচরণ করে থাকে পল্লী বিদ্যূত কর্তৃপক্ষ। তাদের দাবী ৫মিটিন ১০মিনিট বিদ্যূত না দিয়ে অন্তত টানা ১ঘন্টা বিদ্যূত সরবরাহ করলেও মানুষ প্রয়োজন মত কাজ করে নিতে পারে। এখন মাঝে মাঝে ভেলকী দিয়ে যাওয়া আসায় এক প্রকার অসহ্য যত্রণার শিকার হতে হচ্ছে যা সভ্য সমাজে মেনেনেয়া যায়না। কর্মসূচীতে অংশ গ্রহনকারীরা বলেন, শুধু পেকুয়ায় বিদ্যূত সরবরাহ করতে পল্লী বিদ্যূত কর্তৃপক্ষ এত বৈষম্যের আশ্রয় নিচ্ছে। বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে অসুবিধা হলে সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিনের ধানাবাধা ক্ষোভ আন্দোলনের মাঝে ফুটে ওঠে। পেকুয়া পল্লী বিদ্যূত অভিযোগ কেন্দ্রের ইনচার্জ কফিল উদ্দিন বলেন, তাদের কাছে পল্লী বিদ্যূতের কোন তথ্য নেই। সব কিছু নিয়ন্ত্রণ করে চকরিয়া জোনাল অফিস থেকে। গ্রাহকের আজকের এ আন্দোলন উর্ধবতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিদ্যূত ঘাটতি পূরণের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। এদিকে পেকুুয়ায় বিদ্যূত সরবরাহে ব্যাপক অনিয়মের আশ্রয় নেয়া হয়ে থাকে দিনের পর দিন বিদ্যূত বিহীন অবস্থায় অন্ধকারে নিমজ্জিত থাকে পেকুয়ার প্রত্যন্ত অঞ্চল কিন্তু কর্তৃপক্ষ কোন প্রকার ব্যবস্থা না নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কিছুই জানাতে অপারগতা প্রকাশ করেন। পেকুয়া পল্লী বিদ্যূত অফিসের বিদ্যূত ঘাটতি পুরণের জন্যে নিজেরা সৌরবিদ্যূত ব্যবহার করে থাকেন বলেও জানাগেছে। আন্দোলনকারীরা বলেন, চকরিয়া বাঁশখালীর মতো তুলনামুলক বিদ্যূত সরবরাহ না করলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকবে বলে হুশিয়ার করে দেন বিদ্যূত কর্তৃপক্ষকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেমিস্টার ফি বাতিলের নামে গুজব : শিক্ষার্থীদের বিক্ষোভ পরবর্তী সংবাদ ৮ বছর নিষিদ্ধ আশরাফুল