গাবতলী (বগুড়া) প্রতিনিধি : ‘মানুষ মানুয়ের জন্য জীবন জীবনের জন্য’ এই শ্লে¬াগানকে সামনে রেখে কয়েক বন্ধু মিলে গড়ে তুলেছে ঢাকা কেন্দ্রিক সংগঠন ফ্রেন্ডস সার্কেল (জিএফসি)। ১৮ জানুয়ারী শনিবার বগুড়ার গাবতলীর বিভিন্ন ইউনিয়নের গরীব অসহায় দুস্থ্য মানুষের মাঝে প্রতিবছরের ন্যায় শীতবস্ত্র বিতরন করেছে। এই সংগঠনটি ইতিপুর্বে কয়েক হাজার মানুষকে বিনা মুল্যে বøাড গ্রæপিং পরীক্ষা, বিভিন্ন ধর্মীয় উৎসবে সহায়তা, মাদকের অবক্ষয় থেকে তরুন ও যুব সমাজসহ জন সচেতনতার প্রচারাভিযান করে আসছে। সে মোতাবেক শীতার্থ মানুসের মাঝে শীতবস্ত্র বিতরন কালে ফ্রেন্ডস সার্কেল জিএফসি’র সভাপতি হারুনর রশিদ পলাশ, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রাব্বী, সংগঠনের অন্যান্য সদস্য ইউনুছ আলী, রেজাউল, শামীম, ছিদ্দিক, ইউসুফ, সাগর, রাজন, মুক্তার, সোহেলসহ সকল সদস্য এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনটি যৌতুক প্রথা নারী নির্যাতন ও মাদকে না বলুন বিষয়ে ব্যাপক এলাকায় আলোচিত করে। এছাড়াও এই সংগঠন সমাজ তথা নতুন প্রজন্ম স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদেরকে সচেতন করতে বিভিন্ন ফিষ্টুনে বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদকে না বলুন। দুর্নিতী করবো না-দুর্নিতী সইবো না ইত্যাদি সমাজ সচেতনতা শ্লোগান প্রচার করে। এই সংগঠনের সবাই ছাত্র লেখা পড়ার পাশাশি পড়ার খরচ বাচিয়ে নিজেদের অর্থে সেবা মুলক এই কাজগুলি তারা করে যাচ্ছে। সংগঠনের সদস্যরা জানিয়েছে তাদের উদ্দেশ্য মানুষের সেবাকরে যাওয়া।




