ads

বুধবার , ২৭ মে ২০২৬ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মে ২৭, ২০২৬ ২:১৫ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে শিশু ধর্ষণের চেষ্টায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বৃদ্ধ রাণীশিমুল ব্যাপারীপাড়া গ্রামের মৃত শাহের উদ্দিন ব্যাপারীর ছেলে মোঃ জুলহাস উদ্দিন (৬২)। ২৫ মে সোমবার বিকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের রাণীশিমুল ব্যাপারীপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভে সৃষ্টি হয়েছে। ২৬ মে মঙ্গলবার জুলহাস উদ্দিকে আদালতে পাঠালে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৫ সোমবার বিকালে জুলহাস উদ্দিন সাত বছরের এক শিশু কে ফুসলিয়ে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। জুলহাসকে হাতেনাতে ধরে ফেলে। স্থানীয় লোকজন শ্রীবরদী থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। ২৬ মে মঙ্গলবার জুলহাস উদ্দিকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাকে কারাগারে পাঠোনার নির্দেশ দিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!