ads

মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান

শ্যামলবাংলা ডেস্ক
মে ১২, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ

নানা সময় বিভিন্ন কারণে আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। এবার এমনই এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন এই অভিনেতা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে। ১২ মে মঙ্গলবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান। অনুষ্ঠানের এক পর্যায়ে মোটরসাইকেল চালিয়ে মঞ্চে প্রবেশ করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, মোটরসাইকেলের সামনে ও পেছনে ফায়ার ওয়াক্স ব্যবহার করা হয়েছিল। সেখান থেকেই আগুন ছিটকে অভিনেতার শরীরে পড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও শরীরের কিছু অংশ পুড়ে যায় তার। তবে আহত অবস্থাতেই পারফরম্যান্স চালিয়ে যান জায়েদ খান। পরে অনুষ্ঠান শেষে তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।

জায়েদ খান বলেন, একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। এ কারণে অবস্থা আরেকটু খারাপ হয়েছে। চিকিৎসা নিয়েছি।
ব্যান্ডেজ করে এখন একটু বিশ্রাম করছি।

Shamol Bangla Ads

অভিনেতা জানান, আরেকটু হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads