ads

রবিবার , ৪ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৭০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে নীলফামারির চিলাহাটি রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হুইসেল বাজিয়ে ও সবুজ পতাকা নেড়ে নতুন এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খবর বাসসের

Shamol Bangla Ads

আধুনিক সুযোগ-সুবিধাসহ আটশ’ যাত্রী ধারণক্ষমতার নতুন এই ‘চিলাহাটি এক্সপ্রেস’ সপ্তাহে ছয় দিন চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করবে।

হলদিবাড়ী-চিলাহাটি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু করায় চিলাহাটি রেলওয়ে স্টেশন নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠেছে। পণ্য বোঝাই ওয়াগনের পাশাপাশি এই রুটে বর্তমানে আন্তঃদেশীয় ‘মিতালী এক্সপ্রেস’ চলাচল করছে।

Shamol Bangla Ads

মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তাপপ্রবাহ থাকতে পারে আরও কয়েকদিন পরবর্তী সংবাদ বিএনপির সঙ্গে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads