জামালপুর প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী সাবেক তথ্য-সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ চতুর্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৭ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা রাতে বকশীগঞ্জ আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনি: সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ সাদার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি আবু জাফর, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মফিজ উদ্দিন, যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, যুবলীগের সভাপতি গাজী আলী আকবর, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম প্রমূখ। এ সময় উপজেলা মহিলালীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




