ads

রবিবার , ১০ মে ২০২৬ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ

পরীক্ষার কথা নিশ্চিত করল নয়াদিল্লি

গত শুক্রবার বঙ্গোপসাগরের উপকূল থেকে বিশাল আলো দেখতে পান সাধারণ মানুষ। এ নিয়ে দেশে বেশ কৌতুহল তৈরি হয়। অবশেষে জানা গেলো সেটি ছিল ভারতের অত্যাধুনিক মিসাইল অগ্নি-৫। এটি এমন এক মিসাইল যা একসঙ্গে একাধিক ওয়ারহেড বা বোমা বহন করতে পারে এবং নির্ভুলভাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

Shamol Bangla Ads

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গতকাল শনিবার (৯ মে) জানিয়েছে, শুক্রবার সফলভাবে অত্যাধুনিক মিসাইলটি পরীক্ষা করা হয়। এতে এমআইআরভি প্রযুক্তি রয়েছে। পরীক্ষাটি করা হয় দেশটির ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে। এটি বঙ্গোপসাগরে অবস্থিত।

মিসাইলটির ওয়ারহেডগুলো ভারত মহাসাগরে ঠিক করা বিভিন্ন টার্গেটে সফলভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। ভারতসহ বিশ্বের অল্প কয়েকটি দেশের কাছেই এমন মিসাইল আছে। যা একটি ছুড়েই একাধিক স্থানে আঘাত হানা যায়। এরআগে গত বছর মার্চে অগ্নি-৫ মিসাইলের প্রথম পরীক্ষা করেছিল নয়াদিল্লি।

Shamol Bangla Ads

প্রথমে ধারণা করা হয়েছিল ভারত তাদের আন্তঃমহাদেশীয় অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। যা পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেড বহনে সক্ষম। কিন্তু তারা অগ্নি-৫ মিসাইল দ্বিতীয়বারের মতো পরীক্ষা করেছে। এটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ মিসাইলও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।

ভারতের অগ্নি সিরিজের ১,২,৩ ও ৪ মিসাইলগুলোর রেঞ্জ যথাক্রমে ৭০০ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার। এখন অগ্নি-৫ যুক্ত হওয়ার মাধ্যমে তাদের হামলার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে

Need Ads