ads

বৃহস্পতিবার , ৭ মে ২০২৬ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ

শ্যামলবাংলা ডেস্ক
মে ৭, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদে লড়তে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

Shamol Bangla Ads

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে ২টি প্যানেল লড়বে। একটি বাপ্পারাজ ও মুক্তির। অন্যটিতে, সভাপতি প্রার্থী শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি বাপ্পারাজ। অন্যদিকে এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন রুমানা ইসলাম মুক্তি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল।
এই কমিটির মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে।

Shamol Bangla Ads

গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৩ মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সেই হিসেবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Need Ads