ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। ৩ জুন মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মারমারিস এলাকায় ভূমিকম্পটি আঘাত হেনেছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেছেন, ভূমিকম্পে একজন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর এএফপির।

Shamol Bangla Ads

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেন, ভূমিকম্পের সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুগলা প্রদেশের লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করার সময় প্রায় ৭০ জন আহত হয়েছে। এছাড়া প্যানিক অ্যাটাকে ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

তবে এই ভূমিকম্প থেকে কোনো স্থাপনা বা ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাত ২টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

Shamol Bangla Ads

মারমারিস শহর থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। স্বরাষ্ট্র মন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পের সময় প্যানিক অ্যাটাকের কারণে আফরানুর গুনলু নামে এক কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সব ধরনের চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!