ads

রবিবার , ৩ মে ২০২৬ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে রক্তসৈনিকের বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ৩, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২ মে শনিবার উপজেলার পূর্ব কাজীরচর মন্ডলবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ওই ক্যাম্পে চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হয়। রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ক্যাম্পের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, চোখ অত্যন্ত মূল্যবান, চিকিৎসায় অবহেলা করা উচিত নয়। টাকার অভাবে কারও চিকিৎসা বন্ধ হবে না, আমরা সবসময় আপনাদের পাশে আছি।

Shamol Bangla Ads

প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীবরদী কল্যাণ সমিতির সভাপতি জসিম উদ্দিন বাদল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. আবদুল্লাহ আল নোমান, ডা. প্রিয়া, ভিশন সেন্টার শেরপুরের কো-অর্ডিনেটর মানিক মিয়া এবং নাঈম মিয়া।
ওইসময় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন শেরপুর জেলার সভাপতি মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শ্রীবরদী উপজেলার সহ-সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, পৌর সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেডিক্যাল ক্যাম্পে ২৭০ জন রোগীকে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় চশমা প্রদান করা হয়। এছাড়া ৩০ জন নারী ও ২৭ জন পুরুষ রোগীর চোখে ছানি শনাক্ত করে তাদের বিনামূল্যে অপারেশনের জন্য প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়। পাশাপাশি ৩৪৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Shamol Bangla Ads

প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু বলেন, মানবসেবাই রক্তসৈনিকের মূল লক্ষ্য। তিনি জানান, বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে এমন মেডিক্যাল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!