ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক বাসেই বাংলাদেশ থেকে শিলিগুড়ি-দার্জিলিং

খবর টি পড়েছেন : ৩৩০
এক বাসেই বাংলাদেশ থেকে শিলিগুড়ি-দার্জিলিং
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং শিলিগুড়িতে সরাসরি বাস সেবা চালু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে যাত্রীদের আর বাস পরিবর্তন করতে হবে না। অর্থাৎ ১ বাসেই বাংলাদেশ থেকে শিলিগুড়ি-দার্জিলিং যাওয়া যাবে।

Shamol Bangla Ads

ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ থেকে দার্জিলিং এবং শিলিগুড়িতে সরাসরি বাস সেবা চালু হবে। সীমান্তে যাত্রীদের আর বাস পরিবর্তন করতে হবে না; যা আগে দরকার হতো।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বৈঠকে আঞ্চলিক নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা-শিলিগুড়ি-গ্যাংটক (সিকিম)-ঢাকা এবং ঢাকা-শিলিগুড়ি-দার্জিলিং-ঢাকা রুটে পরীক্ষামূলক বাস চালুর পরিকল্পনা করেছে ঢাকা।

Shamol Bangla Ads

জানা যায়, ২০১৫ সালের ১৫ জুনে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল মোটরযান চুক্তিতে স্বাক্ষর করে। চার দেশের মধ্যে অবাধ পণ্য ও যাত্রীসেবার লক্ষ্যে ওই চুক্তি স্বাক্ষর স্বাক্ষরিত হয়। কিন্তু পরবর্তীতে ভুটান চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ায় তা থমকে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভ্রমণ পিপাসুদের মন কাঁড়বে ঐতিহাসিক পলাশীর প্রান্তর পরবর্তী সংবাদ ভ্রমন পিপাসুদের মন কাড়বে শেরপুরের গজনী অবকাশ