ভাণ্ডারিয়া প্রতিনিধি: দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিনী ও ইত্তেফাক গ্রুপ অব পাবিলিকেশন্স লিমিটিডের পরিচালক মন্ডলির সাবেক চেয়ারম্যান মহিয়সী নারী মাজেদা বেগমের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজের সুলতানা হোসেন কক্ষে এক আলোচনা সভা ,মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ শরীফ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধক্ষ্য আবু জাফর ,সহকারী অধ্যাপক হাচিনা বেগম, প্রভাষক বিশ্বাস সাইদুর রহমান,আব্দুল হালিম হাওলাদার,মোঃ হামিফ ,মোঃ মুরাদ হোসেন,আবুল বাশার,ওসমান গনি,মোঃ নুরুলহক,মোঃ আমিন খান,শিক্ষার্থী রাবেয়া আক্তার,শোভা বিশ্বাস,মরিয়ম আক্তার ও শায়লা আক্তার প্রমূখ। পরে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজ অধ্যক্ষ শরীফ আব্দুল কাইয়ুম। এসময় কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় আলোচনা সভা ,মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় হয়।আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,শিক্ষক মোঃ মনির হোসেন, মোঃ মেহেদী হাসান,আবুয়াল হোসেন,শিক্ষার্থী আফিফা আক্তার,মরিয়ম আক্তার ও সেতু প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ইউনুচ আলী।




