ads

রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বিশিষ্ট শিল্পপতি-দানবীর ইদ্রিস মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১২, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ এপ্রিল রবিবার ইদ্রিস গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

বাদ আছর শহরের নারায়ণপুরস্থ আলহাজ্ব বাবর আলী জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে কোম্পানীর কর্মকর্তারা মসজিদ সংলগ্ন মরহুমের কবর জিয়ারত করেন। ওইসময় ইদ্রিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: জাহাঙ্গীর আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মুহাম্মদ মোতাসীম বিল্লাহ আরিফ, জেনারেল ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম, ডিজিএম লুৎফর রহমান ঠান্ডাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ইদ্রিস গ্রুপের সকল শাখা অফিসে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

জানা যায়, শেরপুর তথা ময়মনসিংহ বিভাগের বৃহত্তর শিল্পগোষ্ঠী ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা ইদ্রিস মিয়া একাধারে শেরপুরের শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর ও সমাজসেবক ছিলেন। তিনি জীবদ্দশায় ব্যবসার পাশাপাশি বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। শহরের শেখহাটিতে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, কামারিয়ায় জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব বাবর আলী উচ্চ বিদ্যালয়, শহরের নারায়ণপুরে নান্দনিক কারুকাজ খচিত আলহাজ্ব বাবর আলী জামে মসজিদ, শেরপুরের অন্যতম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রেহানা ইদ্রিস মডেল একাডেমী তার হাতেই গড়া। এছাড়া বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে থেকে অনেক আর্থিক সহায়তা প্রদান করে গেছেন। তার প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক-কর্মচারী জীবিকা নির্বাহ করছেন। ২০২১ সালের এই দিনে রাজধানী ঢাকার ধানমণ্ডিস্থ ডাঃ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Shamol Bangla Ads

মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার সহধর্মিনী ও ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান মিসেস রেহানা ইদ্রিস গভীর শোক ও ভালোবাসা নিয়ে তার স্বামীর রূহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, মরহুম শিল্পপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া ছিলেন শেরপুর জেলাসহ অত্র অঞ্চলের মানুষের জন্য এক নিবেদিতপ্রাণ ও কল্যাণমুখী ব্যক্তিত্ব। মানবসেবাই ছিল তার জীবনের মূল দর্শন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তার এই মানবিক অবদান মানুষের হৃদয়ে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সকলের কাছে মরহুমের জন্য আন্তরিক দোয়া কামনা করেন।

ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান আবেগঘন কণ্ঠে তার বাবার স্মৃতিচারণ করে বলেন, আমার বাবা আলহাজ্ব ইদ্রিস মিয়া ছিলেন একজন সফল ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, পাশাপাশি একজন সৎ, মার্জিত, রুচিশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ। সততা, নিষ্ঠা ও মানবিকতার যে আদর্শ তিনি রেখে গেছেন, তা আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তার কর্ম, দৃষ্টিভঙ্গি ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে মানুষের হৃদয়ে চিরজাগরুক করে রাখবে। তিনি তার মরহুম বাবার রূহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!