ads

বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিন দিন হোম অফিস চালুর চিঠিটি ভুয়া: জনপ্রশাসন মন্ত্রণালয়

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে ‘সপ্তাহে তিন দিন হোম অফিস চালু’র বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২ এপ্রিল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো চিঠি জারি করা হয়নি।

এ ধরনের ভুয়া তথ্য বা চিঠি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Need Ads
error: কপি হবে না!