ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি দোকান গৃহ, নার্সারী বাগানসহ ৩লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। বুধবার রাতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামে প্রবাসী আ.লীগ নেতা আওলাদ আলী রেজার বাড়ির সম্মুখে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, রাত প্রায় ৯টার দিকে আব্দুস সোবহানের একটি সাটারিংয়ের দোকান ও হাফেজ জামাল আহমদের মুদির দোকানে হঠাৎ করে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা ছাতক ফায়ার সার্ভিসে খবর দিলো দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগেই ২টি দোকান গৃহ, নার্সারী বাগানসহ ৩লক্ষাধিক টাকার মালামাল সম্পূর্ন ভষ্মিভূত হয়। অল্পের জন্য ইলিয়াস আলী জামে মসজিদসহ আশপাশের প্রায় ৭-৮টি বসতবাড়ি অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায়। আগুনের সূত্রপাতের কোন কারন জানা যায়নি। আব্দুস সোবহান ও ইলিয়াস আলী জামে মসজিদের ইমাম হাফেজ জামাল আহমদ জানান, শত্র“তাবশত কেউ এ অগ্নিকান্ড ঘটিয়েছে।

ছাতকে পুলিশের অভিযানে গ্রেফতার ২
ছাতকে পুলিশের অভিযানে ২জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ-নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের জয়নাল আবেদীনের পুত্র পলাতক আসামী ছায়েদ মিয়া (৩০) ও নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের আকবর আলীর পুত্র অপহরন মামলার আসামী নুর আহমদ (২১)। আটককৃতদের গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ছাতকে ভ্রাম্যমান আদালতে এক মদ বিক্রেতার কারাদন্ড
ছাতকে দুলাল মিয়া (৩৪) নামের এক মদ বিক্রেতাকে ভ্রাম্যমান আদালত ৬মাসের কারাদন্ড প্রদান করেছেন। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করে। সে পৌর শহরের কুমনা-ভাজনামহল গ্রামের মনোহর আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার সকালে দুলাল মিয়াকে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬মাসের কারাদন্ড প্রদান করেন। দুপুরে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ছাতক উপজেলা আইন-শৃংখলা ও সমন্বয় কমিটির সভা
ছাতকে উপজেলা আইন-শৃংখলা ও সমন্বয় কমিটি সভা গতকাল বৃহস্পতিবার নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, আ.লীগ নেতা আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান নজরুল হক, ছাতক বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, ছাতক থানার ওসি (তদন্ত) দিলোয়ার হোসেন, উপ-সহকারি প্রকৌশলী শংকর চন্দ্র পাল, সহকারি রাজস্ব কর্মকর্তা অসীম কুমার বড়–য়া, ওসিসি পিনাক কান্তি দেব, বডারগার্ড হাবিলদার নুরুজ্জামান প্রমুখ। সভায় সুনামগঞ্জ জেলার মধ্যে ছাতক উপজেলায় তুলনামুলকভাবে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। সভার শুরুতে অফিসার ইনচার্জ ছাতক থানার পক্ষে ওসি (তদন্ত) দিলোয়ার হোসেন সেপ্টেম্বর মাসের উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি ও অপরাধের তুলনামুলক চিত্র তুলে ধরেন। বক্তারা নৌ-ডাকাতিবৃদ্ধিসহ ট্রাফিক ও হাইওয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করে সভায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেন। আইন-শৃংখলা উন্নতি ও জনসচেতনতাবৃদ্ধির লক্ষ্যে এ মাসে কালারুকা, সিংচাপইড়, ইসলামপুর, চরমহল্লা, দোলারবাজার ইউনিয়নে অপরাধ বিষয়ক পৃথক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।




