ads

মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। তাদের প্রস্তাবনা অনুযায়ী, এসব শিক্ষক নিয়োগ দেবে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বেতন দেবে শিক্ষা মন্ত্রণালয়। ৩১ মার্চ মঙ্গলবার এ প্রস্তাবের কথা সাংবাদিকদের জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

Shamol Bangla Ads

গত বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। তবে বিভিন্ন পক্ষের দাবির প্রেক্ষিতে নভেম্বরে আরেকটি গেজেটে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেয় অন্তর্বর্তী সরকার।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রস্তাবে বলা হয়েছে, সংগীত শিক্ষক নির্বাচিত করবে সংস্কৃতি মন্ত্রণালয়ে, আর বেতন-ভাতা দেবে শিক্ষা মন্ত্রণালয়।

Need Ads
error: কপি হবে না!