ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সলঙ্গায় কিশোরের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৮, ২০১৪ ১২:৫৮ অপরাহ্ণ

DSC01537-1সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রাধানগর চকপাড়া এলাকা থেকে অজ্ঞাত (১৩) এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৭ জানুয়ারী শুক্রবার বিকেলে ঢাকা-বগুড়া মহসড়কের পশ্চিম পাশে রাধানগর চকপাড়া এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে তার হাতে মেহেদী দিয়ে ডান হাতে জাহিদ ও বাম হাতে ঈদ মোবারক লেখা আছে। ডান চোখের নিচে ২ইঞ্চি পরিমানে একটি ক্ষত চিহৃ আছে।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে থানার ঢাকা-বগুড়া মহসড়কের পশ্চিম পাশে রাধানগর চকপাড়া এলাকায় রশিদের পুকুরের সাথে লাগানো একটি ডোবার ভিতর এক কিশোর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। তার পরনে থ্রী কোর্টার একটি প্যান্ট রয়েছে গায়ের রং ফর্সা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!