ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি বিসিবির

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩১, ২০১৩ ১০:৩০ পূর্বাহ্ণ

ACCশ্যামলবাংলা স্পোর্টস : এশিয়া কাপ চলাকালীন সময়ে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ জানুয়ারি কলম্বোয় অনষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকের আগেই টুর্নামেন্ট নিয়ে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়ে দেয়া হবে। ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের ওই তথ্য জানান। এসময় তিনি বলেন, এশিয়া কাপে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করব। নিরাপত্তা পরিকল্পনা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ঝুঁকির ওপর ভিত্তি করে এটা প্রতিনিয়ত আপডেট হতে থাকে। এশিয়া কাপ নিয়ে কলম্বোতে অনুষ্ঠেয় সভার আগেই আমরা একটা নিরাপত্তা পরিকল্পনা এসিসিকে পাঠিয়ে দেব। আশা করছি, আজকের (সোমবার) মধ্যেই সেটি পাঠানো সম্ভব হবে।
এসিসি সভায় বাংলাদেশ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বলে জানান নিজাম উদ্দিন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও এশিয়া কাপ আয়োজন সম্ভব বলে মনে করেন তিনি। ২০০৮ সালে পাকিস্তানে এশিয়া কাপ হয়েছে, পাকিস্তানের তখনকার পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন। এছাড়া শ্রীলংকায় বিভিন্ন সময় (অস্থিতিশীল পরিস্থিতিতে) এশিয়া কাপ হয়েছে।
বাংলাদেশে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ এশিয়া কাপ এবং ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে খেলতে আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা দলের। কিন্তু বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ভাবিয়ে তুলেছে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনকে। বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধের মধ্যে সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ-১৯ দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফরের ব্যাপারে শঙ্কার কথা জানিয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!