ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় রুদ্রবীণা সঙ্গীত বিদ্যালয়ে এমপি মতিনকে সংবর্ধনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৮, ২০১৪ ১২:৫৫ অপরাহ্ণ

kulaura-RoudoBina-picকুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় শুক্রবার সকাল সাড়ে ১০টায় রুদ্রবীনা সঙ্গীত বিদ্যালয়ে মৌলভীবাজার-২কুলাউড়া-কমলগঞ্জ(আংশিক) আসনের নবনির্বাচিত এমপি মোঃ আব্দুল মতিনকে বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

সঙ্গীত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট এটি এম মান্নানের সভাপতিত্বে ও অধ্যক্ষ রজত কান্তি ভট্টাচার্য্য’র পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুদ্রবীনা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ১৮ বছর পূর্তি উদযাপন পরিষদের আহবায়ক কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীম, বিদ্যালয়ের প্রধান নির্বাহী শিবনাথ ভট্টাচার্য্য।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক লোকমান মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এইচডি রুবেল, উদযাপন পরিষদের সদস্য সচিব নান্টু কুমার দাস, বিদ্যালয়ের প্রশিক্ষক গোলাম মোস্তফা, সূদর্শন রবি দাস, দিপা দেব সীমা, টুম্পা দাস, বরমচাল ইউনিয়ন পরিষদের সচিব সুধাংশু মোহন, সোনালী ব্যাংক কর্মকর্তা বাদল বর্ধনসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ।
এমপি আব্দুল মতিন সঙ্গীত বিদ্যালয়ে সংবর্ধিত অতিথি হিসেবে পৌছলে বিদ্যালয়ের অধ্যক্ষ, সভাপতি ও ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে এমপির সম্মানে সংগীত পরিবেশন করেন রুদ্র বীণা সংগীত বিদ্যালয়ের শিল্পীবৃন্দ।
উল্লেখ্য,কুলাউড়ার ডাক বাংলোস্থ স্বাধীনতা সৌধ চত্বরে রুদ্র বীণা সঙ্গীত বিদ্যালয়ের ১৮ বছর পূর্তি উদযাপন ২০১৩ সালের ২ জানুয়ারী উদ্বোধন করেন ত্যকালীন এমপি এডভোকেট নওয়াব আলী অব্বাছ খান।

Need Ads
error: কপি হবে না!