ads

বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৫, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে। তিনি বলেন, এ সংক্রান্ত আইন আগামী সংসদ অধিবেশনে পাস হবে। ২৫ মার্চ বুধবার সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

Shamol Bangla Ads

জহির উদ্দিন স্বপন বলেন, ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত হওয়ায় জাতির কাছে কৃতজ্ঞ। এরপর থেকে প্রতিমাসে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা হবে।

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেয়ার মাত্র ২১ দিনের মধ্যে ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে কার্ড দেওয়া হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে।

Shamol Bangla Ads

তিনি বলেন, ঈদের আগে গার্মেন্টস খাতে বেতন ও বোনাস নিয়ে কোনো শ্রমিক অসন্তোষ হয়নি। সময়মতো বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। এজন্য ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও অবৈধ দোকানপাট বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। শাহজালালের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু হবে। দেশের বড় বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে।

যুদ্ধপরিস্থিতিতে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্য সংঘাতের সময় বাংলাদেশও কঠিন পরিস্থিতিতে রয়েছে। অতীতের সরকার দেশে গ্যাস উত্তোলনের কোনো উদ্যোগ নেয়নি।

এসময় মন্ত্রী জানিয়েছেন, দেশে এ মুহূর্তে জ্বালানির কোনো সংকট নেই। জ্বালানির মূল্য বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কিনতে না অনুরোধ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads