ads

সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ : শেরপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন ফারুক

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মার্চ ১৬, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শেরপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীবরদী উপজেলার হালিমা আহসান ইনস্টিটিউটের অধ্যক্ষ কে. এম. ফারুক। ১৫ মার্চ রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে “ক” ও “খ” বিভাগ এবং উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ে “গ” ও “ঘ” বিভাগে শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের শিক্ষকসহ প্রায় শতাধিক জনকে বিভিন্ন পর্যায়ে জেলার শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, হালিমা আহসান ইনস্টিটিউট জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবেও নির্বাচিত হয়।

Need Ads
error: কপি হবে না!