ads

মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি—ফ্যামিলি কার্ড উদ্বোধন করে প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১০, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করব। সেই ধারাবাহিকতায় সরকার গঠনের এক মাসের কম সময়ে আজ ৩৭ হাজার নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পেরেছি। পর্যায়ক্রমে সব পরিবার প্রধান নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই।’ ১০ মার্চ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

তারেক রহমান বলেন, আমরা একে একে সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব। প্রতিশ্রুতি বাস্তবায়নে বিন্দুমাত্র ব্যত্যয় হবে না। হয়তো বৈশ্বিক কারণে কিছুটা সময় লাগতে পারে। তিনি আরও বলেন, নারীদেরকে যদি ক্ষমতায়ন না করতে পারি, তাহলে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। খালেদা জিয়াও নারীদেরকে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন।

Need Ads
error: কপি হবে না!