ads

রবিবার , ২১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক মারা গেছেন

খবর টি পড়েছেন : ২২৭
সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক মারা গেছেন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ২১ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভূগছিলেন তিনি। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমিনুল হক ২০০১-০৬ মেয়াদে চার দলীয় জোট সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ দিনের সফরে ব্রুনাই গেলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ আইসিটিতে বাংলাদেশের অগ্রগতি বিশ্বদরবারেও প্রশংসিত হচ্ছে : জয়

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads