ads

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শীতের তীব্রতায় মেহেরপুরের জনজীবন বিপর্যস্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৬, ২০১৪ ৪:২৭ অপরাহ্ণ

Clip 02মেহেরপুর প্রতিনিধি : তীব্র শীত আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে মেহেরপুরের জনজীবন। শীতের তীব্রতার কারণে ঠান্ডা জানিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। কর্মজীবী মানুষেরা ঠিকমত কাজ করতে পারছে না। গরম কাপড়ের অভাবে নি¤œ আয়ের মানুষেরা শীত নিবারনে হিমশিম খাচ্ছে।

Shamol Bangla Ads

নতুন বছরের শুরু থেকেই মেহেরপুরে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতাই জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেশির ভাগ সময় সূর্যের মুখ দেখা মিলছে না। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েক দিন থেকে চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী জেলা মেহেরপুরের তাপমাত্রা ৭ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। জরুরী প্রয়োজন ছাড়া দুপুরের আগে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। কর্মজীবী মানুষেরা ঠিকমত কাজ করতে পারছে না। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। হতদরিদ্র ও নি¤œ আয়ের মানুষেরা গরম কাপড়ের অভাবে চরম কষ্টের মধ্যে রাত্রি যাপন করছে। রিকসা-ভ্যান চালকরা কাজের জন্য বাইরে বের হলেও শহরের লোকজন কম থাকায় কাজ না পেয়ে অনেকে ফিরে যাচ্ছে।
নি¤œ আয়ের মানুষেরা স্বল্প দামে শীত বস্ত্র কিনতে ফুটপাতে ভিড় জমালেও এবার আর তা মিলছে না। হরতাল আর অবরোধের কারণে চড়া দামে কিনতে হচ্ছে ফুটপাতের শীতের কাপড়। লাগাতার হরতাল অবরোধের কারণে বাজারে পুরাতন কাপড়ের মজুত কম থাকায় কাপড়ের দাম বেশী হওয়ায় কিনতে পারছে না। প্রতি বছর ৫/৬ হাজার টাকায় এক বেল কাপড় কিনতে পারলেও এবার দশ হাজার টাকায় কিনতে হচ্ছে বলে জানালেন পুরানো কাপড়ের অনেক ব্যবসায়ি।

Need Ads
error: কপি হবে না!