ads

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নূরুল ইসলাম মনির ছড়া ‌‘ভালোবাসি’

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ

ভালোবাসি ঝর্ণাধারা
নীল আকাশের নীলকে
ভালোবাসি ছোট্ট নদী,
শাপলা ফোটা বিলকে।
ভালোবাসি শিশিরভেজা
সবুজ মাঠের ঘাসকে
ভালোবাসি গোলাপ,গাঁদা,
শিমুল ফোটা মাসকে।
ভালোবাসি আকাশ, বাতাস,
ভালোবাসি বনকে
ভালোবাসি পলাশ গাছে
ফুলের আবাসনকে।
ভালবাসি মা ও মাটি
ভালোবাসি দেশকে
ভালোবাসি নিজের সমাজ
নিজের পরিবেশকে।

Need Ads
error: কপি হবে না!